সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      
বিনোদন
প্রীতম-শেহতাজের দাম্পত্যে ইতি, যে কারণে বিচ্ছেদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় এক দশকের সম্পর্কের পর বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-মডেল শেহতাজ মনিরা হাশেম। 

রোববার (৪ অক্টোবর) রাতে পৃথক ফেসবুক পোস্টে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তারা। পরে শেহতাজও বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতম হাসান জানান, দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তাদের সামনে এসেছে। সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে এ সিদ্ধান্ত আকস্মিক নয় বলেও উল্লেখ করেন তিনি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া চলছে।

শেহতাজের বক্তব্যেও একই সুর পাওয়া গেছে। তিনিও জানান, প্রায় এক দশকের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময় ও তৈরি হওয়া স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলে জানিয়েছেন দুজন।

ব্যক্তিগত জীবনের এ পরিবর্তনের সময়ে নিজেদের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছেও বিষয়টি সংবেদনশীলতা ও সহমর্মিতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

কাজের সূত্রেই প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা। ২০১৭ সালে প্রীতম হাসানের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন শেহতাজ। সেই সময় থেকেই তাদের সম্পর্কের শুরু, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওও নিয়মিত প্রকাশ করেছেন এ দম্পতি।

চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে। 

তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, এর আগেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রোববার রাতে পৃথক ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির কথা প্রকাশ্যে আনলেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রীতম-শেহতাজ   দাম্পত্য   ইতি   বিচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close