সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
রাজধানী
পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মিজানুর রহমান স্বপন আটক
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম
মিজানুর রহমান স্বপন। ছবি: প্রতিনিধি

মিজানুর রহমান স্বপন। ছবি: প্রতিনিধি

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-২)। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

সোমবার (৫ অক্টোবর) বিকালে তাকে শেরে বাংলা নগর এলাকা থেকে আটক করা হয়। পরে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ২’-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি বলেন, ‘মিজানুর রহমান স্বপন পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ। আমরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিস্তারিত থানা পুলিশ বলতে পারবে।’

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম খোলা কাগজকে বলেন, সোমবার বিকালে মিজানুর রহমান স্বপনকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-২) সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।’ 

তবে কি ধরনের চাঁদাবাজি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, আটক ব্যক্তি বিএনপির নেতা, তবে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ মুহূর্তে বলতে পারছি না, তিনি কোথায় কোথায় চাঁদাবাজি করেছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে বলতে পারবো।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানা যায়, মিজানুর রহমানের নামের চাদাঁবাজির একাধিক অভিযোগ রয়েছে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   তালিকাভুক্ত   চাঁদাবাজ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close