বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খেলাধুলা
ধারাভাষ্যে আলো ছড়াচ্ছেন তরিকুল ইসলাম
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ক্রীড়াঙ্গনে ধারাভাষ্যের মাধ্যমে নিজের মেধা, সাবলীল উপস্থাপনা ও মিষ্টি কণ্ঠ দিয়ে পরিচিতি অর্জন করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মো. তরিকুল ইসলাম। পেশাদার ধারাভাষ্যকার হিসেবে তিনি ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিশেষ করে ক্রিকেট ও ফুটবল ম্যাচে তার প্রাণবন্ত ধারাবিবরণী, স্পষ্ট উচ্চারণ এবং খেলার পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরার দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। কুষ্টিয়া জেলার ধারাভাষ্য অঙ্গনে তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ।

সম্প্রতি বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন (বিপিএসসিএ) আয়োজিত ‘ক্রীড়া ধারাভাষ্য কর্মশালা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান’-এ তার কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, তরিকুল ইসলামের মতো দক্ষ ধারাভাষ্যকাররা আঞ্চলিক ও জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করছেন। ধারাভাষ্যকে পেশা হিসেবে নিয়ে তাঁর এগিয়ে চলা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।

ভবিষ্যতে ধারাভাষ্যের মাধ্যমে তিনি আরও সুনাম অর্জন করবেন এবং জাতীয় পর্যায়ে কুষ্টিয়া জেলার মুখ উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশা ক্রীড়ানুরাগীদের।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ধারাভাষ্য   তরিকুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close