বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      
খেলাধুলা
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস ইসলাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আলিস আল ইসলাম সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন। গতকাল বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ বনাম আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচের ম্যাচ কর্মকর্তারা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সি এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশন বলতে কোনো বোলারের বল করার পরিবর্তে ছুড়ে মারাকে বোঝায়। 

আইসিসির সংজ্ঞা অনুযায়ী, বল করার সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হলে সেটিকে অবৈধ বোলিং অ্যাকশন হিসেবে গণ্য করা হয়।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, আলিসকে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। পরীক্ষা উতরে যেতে পারলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা থাকবে না তার।

সুনিল নারিন ও সিকান্দার মতো বোলিং অ্যাকশনে বল করা আলিস শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মোট ৮ দশমিক ৩ ওভার বল করেন। ৪৭ রানের বিনিময়ে অবশ্য কোনো উইকেট নিতে পারেননি তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সন্দেহজনক বোলিং অ্যাকশন   অভিযুক্ত আলিস ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close