বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন-তাসকিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিটন দাস চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে স্থান পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। তার সাথে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

শুক্রবার (২৩ অক্টোবর) ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন লিটন। চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি। 

অন্যদিকে, তাসকিনের প্রত্যাবর্তন বাংলাদেশের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগাবে। অভিজ্ঞ এই পেসারকে দলে পাওয়ায় ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে বোলিং পরিকল্পনায় স্বস্তি পাবে টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নতুন সমন্বয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ দল : 

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওয়েস্ট ইন্ডিজ   টেস্ট দল   লিটন দাস   তাসকিন আহমেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close