বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
খেলাধুলা
জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টে জয়ী মুন্না ও মুসাফি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন মুন্না ও মুসাফি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জামালপুর টেনিস গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।

গত ২০ অক্টোবর থেকে জামালপুর টেনিস ক্লাব এই শরৎকালীন টেনিস টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। 

বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুন্না ও মুসাফি এবং আতাউল্লাহ ও রফিকুল আলম মুখোমুখি হন। ৩ সেটের খেলায় পর পর ২ সেটে জয়লাভ করে মুন্না ও মুসাফি টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয় অর্জন করেন। রানার্স আপ হন আতাউল্লাহ ও রফিকুল আলম। 

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জামালপুর টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 

টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিস্কৃতি হাগিদগ, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, টেনিস ক্লাবের সদস্য ফজলুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে দেশের পরিচিতি তৈরি হয়। টেনিস খুব আকর্ষণীয় খেলা। জামালপুরে দীর্ঘ দিন ধরে টেনিস খেলা হয়ে আসছে। সরকার খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে।’

জামালপুর থেকেও যেন মানসম্পন্ন টেনিস খেলোয়াড় তৈরি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে সেজন্য ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বক্তারা। 

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্ট   জয়ী মুন্না   মুসাফি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close