শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
বিনোদন
বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যানসারে ভুগছিলেন এ শিল্পী। গত ১৪ মাসে একাধিকবার কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি চলছিল চিকিৎসা। সম্প্রতি মূত্রনালির সংক্রমণে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

যোগেন চৌধুরী ভারতীয় আধুনিক চিত্রকলায় নিজস্ব শৈলীর জন্য বিশেষ পরিচিত ছিলেন। ছবিতে রেখার অভিনব ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি, আবেগ ও অনুভূতি ফুটিয়ে তোলার দক্ষতা তাকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। রেখার টান ও আড়াআড়ি দাগের সমন্বয়ে গড়ে উঠেছিল তার চিত্রকলার নিজস্ব ভাষা।

চিত্রশিল্পী হিসেবে পরিচিতি পেলেও শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে কাজ করার পর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

শিল্পকলা, সমাজ, পরিবেশ, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ লিখেছেন যোগেন চৌধুরী। প্রকাশিত হয়েছে তার একাধিক গ্রন্থ। পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি।

কলকাতায় পরিবারের সঙ্গে থাকার সময় কাকার বাড়ির দেয়ালে ছবি আঁকার মধ্য দিয়ে তার শিল্পচর্চার সূচনা হয়। সেই পথ ধরে পরবর্তী সময়ে তিনি ভারতের আধুনিক চিত্রকলার অন্যতম পরিচিত শিল্পী হয়ে ওঠেন।

তার মৃত্যুতে ভারতীয় শিল্পজগৎ একজন বিশিষ্ট চিত্রশিল্পী, শিক্ষক ও লেখককে হারাল। চিত্রকলায় স্বতন্ত্র অবদান এবং শিল্পভাবনার জন্য স্মরণীয় হয়ে থাকবেন যোগেন চৌধুরী।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিশিষ্ট   চিত্রশিল্পী   যোগেন চৌধুরী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close