শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      
বিনোদন
কবিতার উচ্চারণে প্রাণ পেল ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

‘অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতাটি কোরাস আবৃত্তির মধ্য দিয়ে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কর্মশালা সম্পাদনকারী নবীন ও প্রবীণ সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়। 

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আনোয়ার সাঈদ বলেন, ‘আবৃত্তি অন্য কোনো শিল্প মাধ্যমের মত নয়, যা সহজে রপ্ত করা যায়। এটি একটি বোধের বিষয় ও অনুধাবনের বিষয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল আন্দোলন ও সংগ্রামে কবিদের লেখা এবং আবৃত্তি শিল্পীদের দরাজ কণ্ঠের আবৃত্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের সাংগঠনিক আবৃত্তি চর্চার যে ধারা তা সত্যিই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সম্পাদক সুজয় দে। এরপর একে একে কবিতা আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিশু আবৃত্তিশিল্পী অবন্তিকা দাশ, মাহাত্মা-ই-মুক্তিহেমা, ঋষিতা বড়ুয়া, শৈনুল পূর্বা বিনু, অদ্রিজা চক্রবর্তী ঐশী। 

বড়দের বিভাগে আবৃত্তি পরিবেশনায় অংশ নেন হ্যাপী চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, লাবণ্য মুৎসুদ্দি, রাশেদ খান মেনন, শেলী বড়ুয়া, ঋতুরাজ চৌধুরী, অর্পিতা দে, সানজিদা আকতার, শর্বানী দস্তিদার, অর্ক চক্রবর্তী, সুজয় দে, লিপি সেন। 

আবৃত্তি পরিবেশনার পর কর্মশালা সম্পাদনকারী শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছ হতে সনদপত্র গ্রহণ করেন। সনদপত্র বিতরণ পর্বে অংশ নেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সহ-সভাপতি আবৃত্তি শিল্পী মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী। 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র। 

আয়োজনটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী জুহি সেনগুপ্তা। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পীরা কবি কামিনী রায়, বন্দে আলী মিয়া, আল মাহমুদ, সুকুমার রায়, কাজী রাহনুমা নূর, রুদ্র গোস্বামী, হুমায়ুন আজাদ, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক,  স্বপ্নীল চক্রবর্তী, সাদাত হোসাইন, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতার উচ্চারণ   প্রাণ পাওয়া   ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন   আবৃত্তি সন্ধ্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close