রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
রাজধানী
জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে এলজিইডির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতা সহজ ভাষায় তুলে ধরতে তৈরি পাঁচটি ফ্যাক্টশিটের চূড়ান্ত পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের লেভেল-৪ সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম্প) আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এতে সভাপতিত্ব করেন ক্রিলিকের পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সালমা শহীদ। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তুলছে। এসব কাজের অভিজ্ঞতা সহজ ভাষায় নীতিনির্ধারক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাক্টশিটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে সালমা শহীদ বলেন, ‘বিভিন্ন প্রকল্পের উত্তম চর্চা ও শিক্ষণীয় বিষয় সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রকল্পের পরিকল্পনা ও নকশায় তা কাজে লাগানোই ক্রিলিকের লক্ষ্য। অংশীজনদের মতামতের ভিত্তিতে ফ্যাক্টশিটগুলো চূড়ান্ত করা হবে, যাতে এগুলো সবার জন্য সহজ ও বোধগম্য হয়।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, সিনিয়র ম্যানেজার রাজিব আহমেদ এবং প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় উপস্থিত অংশীজনেরা ফ্যাক্টশিটগুলোর বিষয়ে মতামত দেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মতামত অন্তর্ভুক্ত করে ফ্যাক্টশিটগুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু সহনশীল অবকাঠামো   এলজিইডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close