রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
রাজধানী
আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগরে ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের শনাক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় মোহাম্মদপুরের রিং রোডে কৃষি মার্কেটসংলগ্ন সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

‘অপরাধ দমন, সিসিটিভি নজরদারি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, আসাদগেট থেকে বসিলা ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং আওরঙ্গজেব রোডসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থান সার্বক্ষণিক নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা তানিয়া জানান, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষ করে আসাদগেট থেকে বসিলা ব্রিজ পর্যন্ত সড়ক এবং আওরঙ্গজেব রোডে নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, ‘মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর—এই তিনটি থানাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কাজ চলছে। এরই অংশ হিসেবে আধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপিত ক্যামেরাগুলো এআই প্রযুক্তিনির্ভর।’

এর মাধ্যমে অপরাধ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ববি হাজ্জাজ জানান, বসিলা রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেনেভা ক্যাম্প এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ স্থানে গোপন ক্যামেরা স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে অপরাধপ্রবণ এলাকাগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

‘আদাবর থানার অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যদিকে রিং রোড এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহন চলাচল পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আধুনিক নগরব্যবস্থাপনার অংশ হিসেবে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, ‘নাগরিকদের চলাচল সহজ করা, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেনেভা ক্যাম্প, শহীদ ফারহান ফাইয়াজ সরণি, আওরঙ্গজেব রোড ও আদাবর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে এই নজরদারি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।’

অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা :

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা-১৩ সংসদীয় আসনের অপরাধের একটি তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় অপরাধের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে একাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।’

‘এলাকার অপরাধ নিয়ন্ত্রণে শুধু অভিযান নয়, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান থাকবে।’

রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী :

ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর এলাকা থেকে কয়েকজন রাজনৈতিক নেতার গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন স্থানীয় এক সাংবাদিক। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তাার হওয়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা রাজেশ খান ও লিটন মাহমুদ বাবু কি সন্ত্রাসী, নাকি রাজনৈতিক নেতা?

জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘তারা সন্ত্রাসী না, তারা রাজনীতিবিদ। হয়তো আইনানুগ বিষয়ে কিছু জটিলতা রয়েছে। আমি বলব, তারা কোনো সন্ত্রাসী নয়, তারা রাজনীতিবিদ। ঘটনাগুলো আমি জেনেছি, এ বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

জননিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থা :

ব্রিফিংয়ে জানানো হয়, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার নিরাপত্তাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক, অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদাবর   মোহাম্মদপুর   শেরেবাংলা নগর   সিসিটিভি ক্যামেরা স্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close