বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
স্বাস্থ্য
বিআরবি হসপিটালে অগ্নি নির্বাপণ মহড়া সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিআরবি হসপিটালস লিমিটেড অগ্নিকাণ্ডের সময় জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে অগ্নি নির্বাপণ মহড়া সম্পন্ন করেছে। 

রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহযোগিতায় এ মহড়া পরিচালিত হয়।

হসপিটালের মূল ভবনের একটি অংশে কৃত্রিমভাবে আগুন ধরিয়ে অগ্নি দুর্ঘটনা পরিস্থিতিতে আগুন নির্বাপণের প্রোটোকল এবং পদ্ধতিগুলো অনুসরণ করে বাস্তবে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়।

মহড়ায় হসপিটালের সব স্তরের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা অংশ নেন। 

বিআরবি হসপিটালস বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা প্রোটোকল ও পদ্ধতিগুলো অনুসরণ করে থাকে। হসপিটালে আসা রোগী, দর্শনার্থী ও কর্মরত সকলের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ প্রদানে কর্তৃপক্ষ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সর্বদা সম্পূর্ণরূপে প্রস্তুত।

অগ্নি নির্বাপণ মহড়ায় অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানান বিআরবি হসপিটালের প্রধান নিবার্হী কর্মকর্তা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিআরবি হসপিটাল   অগ্নি নির্বাপণ মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close