মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
গ্যাসের চাপ : তিতাসের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও কার্গো পৌঁছাতে দেরি হওয়ায় আগামী ৩ দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

শুক্রবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার ফলে শুক্রবার সকাল ছয়টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত আবাসিক সংযোগ এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

বলে রাখা ভাল, হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা ভোগান্তির কথা জানিয়েছেন। শীতের মৌসুমে গ্যাসের এই স্বল্পচাপ জনজীবনে বাড়তি চাপ তৈরি করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্যাসের চাপ   তিতাস   গ্রাহক   দুঃসংবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close