শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ● ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      ● খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      ● নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       ● হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      ● জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      ● স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বিএসইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকহত। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৯৯০তম কমিশন সভায় এ সংক্রান্ত একটি শোকপ্রস্তাবও গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা  হয়, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ ও দেশের জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের কাছে তিনি একজন অনুকরণীয় ও অনুসরণীয় নেতৃত্বের প্রতীক ও শ্রদ্ধার পাত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

বিএসইসির পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হচ্ছে এবং গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। একইসাথে বিএসইসির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার মৃত্যু   শোকস্তব্ধ বিএসইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close