সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আমিন মোহাম্মদ পরিবারের পক্ষ থেকে পাঠানো বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
বার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হবার নয়।’
শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।
কেকে/এমএ