বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
টিভিএস শ্রীচক্রের একমাত্র ডিস্ট্রিবিউটর হল রানার ট্রেড পার্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্ববিখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিভিএস শ্রীচক্র লিমিটেড (টিএসএল) বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে রানার ট্রেড পার্ক লিমিটেডকে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে, ইউরোগ্রিপ ব্র্যান্ডের উন্নতমানের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত টায়ার বাংলাদেশে সরবরাহ করা হবে, যা রানার ট্রেড পার্কের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাবে।

সম্প্রতি রানার গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রানার ট্রেড পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রীচক্র লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণ এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টায়ার সহজলভ্য করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, রানার ট্রেড পার্ক লিমিটেড ও টিভিএস শ্রীচক্র লিমিটেড (টিএসএল) যৌথভাবে আরও বৃহৎ পরিসরে ব্যবসা বিস্তারে কাজ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং এর মাধ্যমে দেশীয় বাজারে মানসম্মত টায়ারের সরবরাহ আরও সুদৃঢ় হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টিভিএস   ডিস্ট্রিবিউটর   রানার ট্রেড পার্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close