মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের ক্রেস্ট দেয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদরাসার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।
বায়তুল আমান দারুল উলুম মাদরাসার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাইফুজ্জামান লিটন, কাজী জয়নাল আবেদীন।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় তৃতীয় শ্রেণতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮ শিক্ষার্থীকে শুভেচ্ছা ক্রেস্ট দেয়া হয়। এছাড়া মাদরাসার সেরা ১৫ মহিলা অভিভাবককে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কারে সম্মানিত করা হয়। মাদরাসার পক্ষ থেকে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়, যা অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে।
মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ ও শুভাকাঙ্খীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
উল্লেখ্য, চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৮ শিক্ষার্থী জিপিএ- ফাইভসহ অন্যরা শতভাগ পাশ করে সিলেট বিভাগে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।
মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, ‘ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের মাদরাসাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।’
কেকে/এমএ