বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
শিক্ষা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউজিসির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ১:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর এই প্রয়াণ জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করলো।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের পরামর্শ প্রদান করেন। এছাড়া তার শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   ইউজিসি   শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close