শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
টেক্সটাইল টুডে ও নিটার সায়েন্স সোসাইটির স্মারকচুক্তি সম্পন্ন
নিটার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:০৯ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ১০:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের টেক্সটাইল, অ্যাপারেল ও ফ্যাশন শিল্পে উদ্ভাবনী প্রতিভা আবিষ্কার ও লালনের জাতীয় মঞ্চ টেক্সটাইল ট্যালেন্ট হান্টে (টিটিএইচ ১০ম সিজন) ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে নিটার সায়েন্স সোসাইটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) টেক্সটাইল টুডের পক্ষ থেকে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ ফয়সাল আহমেদ হৃদয় এবং নিটার সায়েন্স সোসাইটির পক্ষে সহ-সভাপতি লাবিবা সালওয়া ইসলাম স্মারকচুক্তি স্বাক্ষর করেন।

এসময় সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ অর্গানাইজিং শুভ কুমার দাস, জুনিয়র এক্সিকিউটিভ এম এ রাফি ও সাধারণ সদস্য শাহরিয়ার সৌরভ উপস্থিত ছিলেন।

এরআগে, টেক্সটাইল টুডে আয়োজিত ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর অ্যাকটিভেশন মিটিং’ অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ইনোভেশন প্রজেক্টের এক্সিকিউটিভ ফয়সাল আহমেদ হৃদয় টেক্সটাইল ট্যালেন্ট হান্টের (টিটিএইচ) দশম সিজন সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

নিটার সায়েন্স সোসাইটি জানিয়েছে, তারা ক্যাম্পাস প্রচারণা, রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং টিটিএইচ-১০ এ সর্বোচ্চ অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, টেক্সটাইল টুডে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের টেক্সটাইল শিল্পের উদ্ভাবনী প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টেক্সটাইল টুডে   নিটার   সায়েন্স সোসাইটি   স্মারকচুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close