শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
প্রিয় ক্যাম্পাস
জাককানইবির পার্শ্ববর্তী হোটেলগুলোয় খাবারের মুল্য নাগালের বাইরে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী হোটেলগুলোতে ভাতের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ভাতের এক প্লেটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাফ প্লেট ভাতের দাম করা হয়েছে ১০ টাকা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আবাসিক শিক্ষার্থীরা খাবারের জন্য সম্পূর্ণভাবে আশপাশের হোটেলগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে ভাতের মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন খরচ বাড়িয়ে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম মেহেজাবিন বলেন, “আমরা যারা হলে থাকি, তাদের জন্য ডাইনিংই ছিল প্রধান ভরসা। এখন সেটাও বন্ধ। এই অবস্থায় ভাতের দাম বাড়ানো মানে আমাদের পকেটে সরাসরি চাপ দেওয়া। দিনে তিন বেলা খেতে গেলে মাস শেষে বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে।”

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীবান্ধব এলাকায় এমন মূল্য নির্ধারণ অন্যায্য ও অযৌক্তিক। তারা মনে করছেন, শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে হোটেল মালিকপক্ষ মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি তুলে ধরেছে। এক হোটেল মালিক বলেন, “চালের দাম বেড়েছে। বাজারে ভাতের প্লেট ২০ টাকা পর্যন্ত। আমরা লস দিয়ে ভাত বিক্রি করতে পারি না, তাই দাম বাড়াতে হয়েছে।”

এ বিষয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীবান্ধব মূল্য নির্ধারণ এবং দ্রুত হল ডাইনিং ও ক্যাফেটেরিয়া চালুর দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close