সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
আন্তর্জাতিক
হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সামরিক মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, হাদরামাউত প্রদেশে এসটিসি ও সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত ‘হোমল্যান্ড শিল্ড’ সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে (৩ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হাদরামাউতে চলমান অভিযানে সৌদি আরবের যুদ্ধবিমান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং এসব বিমান হামলায় বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এসটিসির সামরিক মুখপাত্রের দাবি, সৌদি বিমান হামলায় পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশে আল-কাতান স্কুলসহ বিভিন্ন আবাসিক এলাকা বোমাবর্ষণের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, চলমান সংঘর্ষে এসটিসি বাহিনী ‘চরম সাহসিকতার সঙ্গে’ লড়াই করছে। একই সঙ্গে তিনি সরকারি বাহিনীর ‘হোমল্যান্ড শিল্ড’ সেনারা হাদরামাউতের ফার্স্ট মিলিটারি রিজিয়নের নিয়ন্ত্রণ নিয়েছে—এমন খবর অস্বীকার করেন।

এদিকে সবশেষ পাওয়া খবর অনুযায়ী (রাত ৩টা পর্যন্ত), হাদরামাউতের সাইইউন শহরে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত হয়েছেন। 

এর আগে, একই দিনে প্রদেশটিতে এসটিসির যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন বলে দাবি এসটিসির।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাদরামাউ   তীব্র সংঘর্ষ   সামরিক মুখপাত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close