রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০, রাশিয়ার জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ, সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। 

এর মধ্যে রয়েছে নভোশাখতিনস্ক তেল শোধনাগার এবং দুটি তেল পরিবহন ও পাম্পিং স্থাপনা।   

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া কিয়েভে এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাপোরিঝঝিয়ার ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ   রুশ হামলা   ড্রোন হামলা   জ্বালানি অবকাঠামো   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close