শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      
আন্তর্জাতিক
ইরানে বিজয় হাতের নাগালে, চুক্তির সুযোগ দিচ্ছি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১০:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরানে বিজয় আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে তা অর্জিত হবে, সেটি অনেকটা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা সদয় আচরণ করছি। তাদের চুক্তিতে পৌঁছানোর এবং বহু মানুষের প্রাণ বাঁচানোর সব সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

ট্রাম্প আরও বলেন, কেউ কেউ প্রশ্ন করেন, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা কি পাগল? হয়তো তাই।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, দেশের বর্তমান নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রত্যেক সেনাসদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

‘আমাদের তেলের প্রয়োজন নেই’

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সম্পদ পর্যাপ্ত। এমনকি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্মিলিত তেলের মজুত বিশ্বের মোট মজুতের অর্ধেকেরও বেশি বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা ওই তেল ব্যবহার করি না। আমাদের তেলের প্রয়োজন নেই। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিতে আমরা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছি।’

যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি তেল রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার কথা উল্লেখ করে দেশটির বিপুল পরিমাণ অতিরিক্ত তেলের মজুতের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েলসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে ব্যাপক অস্থিরতা তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: আনাদোলু

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইরান-যুক্তরাষ্ট্র   যুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close