বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে জাহাজে মাইন আঘাতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজটি অনুমোদনহীন পথে চলার সময় সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে থেমে গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে এবং হরমুজ প্রণালির দক্ষিণে একটি অবৈধ রুট দিয়ে চলাচল করছিল। এ সময় সেটি সামুদ্রিক মাইনের সঙ্গে সংঘর্ষে পড়ে থেমে যায়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বিবৃতিটি প্রকাশ করেছে।

জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের সতর্ক করে আইআরজিসি বলেছে, নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তা বিধি মেনে চলা, অনুমোদিত রুট ব্যবহার করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং ইরানি বন্দরগুলোতে ওয়াশিংটনের নৌ অবরোধের মধ্যে ইরানি কর্তৃপক্ষ এর আগেও অননুমোদিত রুটে চলাচলের সময় ট্যাংকার মাইনে আঘাতপ্রাপ্ত হওয়ার খবর জানিয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন করা হয়।


সূত্র: আনাদোলু 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   মাইন আঘাত   ইরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close