শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১      ● থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত      ● অস্থিরতায় বাংলাদেশ থেকে ভারতে অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো      ● পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      
আন্তর্জাতিক
ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীর অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। তার দাবি, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে এসব হামলা চালানো হয়।

মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান ও ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুথি বাহিনীর অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। এ ছাড়া তাদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে মোতায়েন করা শক্তিবৃদ্ধির দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে, হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



সূত্র: আল-জাজিরা 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইয়েমেন যুদ্ধ   হুথি বাহিনী   ইয়েমেনি সেনাবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close