রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংসের পর আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্রের      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮      ● দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু      ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংসের পর আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে পড়ায় এবার আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রর এসব ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

গণমাধ্যমকে হোসেইন মোহেব্বি বলেছেন, ‘ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।’

গত কয়েক মাসের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের চালানো অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হামলায় তেহরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

স্টারলিংকের দুইটি ‘অননুমোদিত ব্যবহারের’ বিষয়ে জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ হন। তার প্রতিষ্ঠানের একটি দল মনে করেছিল, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক রয়েছে।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুইজন ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনী ‘স্টারশিল্ড’ নামের সামরিক সংস্করণের স্টারলিংক ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এর জন্য স্থলভিত্তিক অভিযানের উদ্দেশে নির্ধারিত তুলনামূলক সস্তা একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন।

সূত্র : ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি, ওয়াশিংটন পোস্ট

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংস   আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close