শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মক্কা-মদিনার আকাশে বছরের প্রথম সুপারমুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম

বছরের প্রথম সুপারমুন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। কক্ষপথে আবর্তনের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসায় শনিবার (৩ জানুয়ারি) রাতের আকাশে চাঁদকে দেখা যাবে বিশাল ও অত্যন্ত উজ্জ্বল।

পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথটি পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার বা ডিম্বাকৃতির। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে এবং একই সঙ্গে পূর্ণিমা হয়, তখন তাকে সুপারমুন বলা হয়। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় আজকের সুপারমুনটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।

জানুয়ারি মাসের প্রথম পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ বলা হয়। প্রাচীনকালে ইউরোপ ও উত্তর আমেরিকায় এই সময়ে তীব্র শীতের মধ্যে লোকালয়ের বাইরে নেকড়ে পালের ডাক শোনা যেত। সেই আদিবাসী লোককথা ও ঐতিহ্য থেকেই এই নামটির উৎপত্তি। মসজিদুল হারাম এবং মসজিদে নববির মিনারগুলোর পাশ দিয়ে বিশাল এই চাঁদের উদয় এক অপূর্ব দৃশ্যের অবতারণা করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও সন্ধ্যা থেকে সারা রাত এই সুপারমুন উপভোগ করা যাবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মক্কা   মদিনা   সুপারমুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close