শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে মাদুরো, রাখা হবে ব্রুকলিনের বন্দিশিবিরে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ এএম
উড়োজাহাজ থেকে নামছেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।

উড়োজাহাজ থেকে নামছেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন বাহিনীর অভিযানের পর শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে আনা হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চাপ ও হুমকির পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিমান হামলা চালায়। এরপর রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। পরে একটি বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিচার করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।”

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে। তবে কীভাবে এ প্রক্রিয়া পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।”

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   সামরিক ঘাঁটি   মাদুরো   ব্রুকলিনের বন্দিশিবিরে  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close