সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
খেলাধুলা
মুস্তাফিজকে পাকিস্তানিদের সঙ্গে তুলনা করে আকাশ চোপড়ার মন্তব্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ এএম আপডেট: ০৪.০১.২০২৬ ৯:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দলে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত না রাখায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে কেউ সমর্থন জানালেও, কেউ কেউ তীব্র সমালোচনা করেছেন। এর মধ্যেই মুস্তাফিজ ইস্যুতে একটি ভাইরাল ভিডিওতে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া।

গত মাসে মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াই করে মুস্তাফিজকে পায় কলকাতা। বাংলাদেশি হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পান তিনি। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি তোলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। এরই জেরে ভারতীয় বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়।

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশের মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে মুস্তাফিজ ভুক্তভোগী। এক্ষেত্রে পাকিস্তানের উদাহরণ টানেন তিনি। প্রতিবেশী দেশটির সঙ্গে বৈরিতার কারণে আইপিএলের দ্বিতীয় আসর থেকে তাদের খেলোয়াড়দের নিষিদ্ধ করে রাখা হয়েছে।

বিসিসিআই-এর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আকাশ বললেন, ‘বাংলাদেশে যা ঘটছে, সেটা বিবেচনায় রেখে বিসিআইকে এমন সিদ্ধান্ত নিতেই হতো। আমার মতে, বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আইপিএল নিলামের আগে এই সিদ্ধান্ত নেওয়া যেতো। কিন্তু এটা চলমান পরিস্থিতি।’

সাবেক এই ক্রিকেটারের মতে, পাকিস্তানি ক্রিকেটারদের মতোই মুস্তাফিজও কোনো অপরাধ না করে দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হলেন। এমন ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি এভাবে, ‘আপনি হয়তো ভাবছেন, মুস্তাফিজের এখানে দোষ কোথায়, আপনি পাকিস্তানি খেলোয়াড়দের বেলাতেও আপনি একই কথা বলতে পারেন, যেখানে তারাও কোনো দোষ করেনি। আমার মতে, এটা পার্শ্বক্ষতি। মানুষ প্রায় সময় তাদের দেশের পাপের মাশুল দেয়। এটা একটা ক্ষমতা, যেটা আপনাকে দেখাতে হবে, আমি এমনটাই মনে করি।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মুস্তাফিজ   পাকিস্তানি   আকাশ চোপড়া   মন্তব্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close