শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার জানায়, প্রশাসনিক ধারাবাহিকতা ও রাষ্ট্রের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ সাময়িকভাবে ‘ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দপ্তর’ পরিচালনা করবেন।

রায়ে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভোররাতে যুক্তরাষ্ট্রের বাহিনীর এক অভিযানে আটক হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেছে, রাষ্ট্রের কার্যক্রম, সরকার পরিচালনা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো নির্ধারণে বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটিতে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

সূত্র: রয়টার্স

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   অন্তর্বর্তী প্রেসিডেন্ট   ডেলসি রদ্রিগেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close