বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
প্রিয় ক্যাম্পাস
মাভাবিপ্রবিতে যোগ দিলেন পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।

রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্ত অনুযায়ী আগামী তিন বছরের জন্য তাকে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় বলেন, “আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিভাগের সকল শিক্ষকদের সহায়তায় যথাসময়ে বিভাগের ফলাফল প্রকাশ, বিভাগের একাডেমিক কর্যক্রম আরও গতিশীল করা এবং নিয়মিত সেমিনার ও ওয়ার্কসপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   পরিসংখ্যান বিভাগ   চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close