রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
জাবি’র আবাসিক হল থেকে বিদেশি মদসহ আটক এক শিক্ষার্থী
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। 

রোববার (৪ ডিসেম্বর ) রাত ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদে অভিযান চালানোর সময় হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষ থেকে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে হল প্রশাসন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ, তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে সে অবৈধ শিক্ষার্থী হিসেবে কাজী নজরুল ইসলাম হলে থাকতেন। সেই সাথে মীর মশাররফ হোসেন হলেও বরাদ্দকৃত রুম আছে তার এবং মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছে।  

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি জালামপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় সে সহজেই অবৈধভাবে ভারত থেকে আসা মদ ক্রয় করে ক্যাম্পাসে বিক্রি করত। তবে সে এই অভিযোগ অস্বীকার করে। অভিযুক্ত দাবি করেন সে নিজে খাওয়ার জন্য ও বন্ধুদের দেওয়ার জন্য এনেছেন। 

তবে অভিযুক্তের কিছু ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে, সে বিশ্ববিদ্যালয়ের পাশে জামসিং এলাকায় বাসা নিয়ে থাকেন। এই বাসাকে সে মাদককারবারে হাব হিসেবে ব্যবহার করত বলে জানা যায়। 

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘এই রুমে যাদের অ্যালোটমেন্ট তারা কেউ থাকে না। আমরা জানতে পেরেছি, অনেকেই এই রুমে এসে মাদক সেবন করে। ফজলে আজওয়াদ সে মীর মশাররফ হোসেন (এমএইচ) হলে অ্যালোটেড কিন্তু এখানে এসে থাকে। আজ সে রুমে আসার পর অভিযান চালিয়ে তার লকার থেকে ৯ বোতল ভদকা পাওয়া যায়। পরে রুম তল্লাশি করে খাটের নিচে আরও ৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি পাওয়া যায়। এখন তদন্ত কমিটি গঠন করে ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জাবি   মদ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close