শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
প্রিয় ক্যাম্পাস
জাককানইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাচ্ছেন শিক্ষার্থীরা
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো ধরনের রোগের পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এবং খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব সংগঠন। ছাত্রদের কল্যাণেই আমরা কাজ করি। আমাদের ক্যাম্পাস শহর থেকে কিছুটা দূরে হওয়ায় জরুরি মুহূর্তে ময়মনসিংহ শহরে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবাও পাওয়া যায় না।

এসব বিষয় বিবেচনায় রেখেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং ময়মনসিংহ মহানগরের বর্তমান সেক্রেটারি সাদ কবির উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close