রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
সোশ্যাল মিডিয়া
জুলাইযোদ্ধা সুরভীর আসল বয়স কত?
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুরের কয়েক ঘন্টা পর জামিনও মঞ্জুর করা হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান। এর কয়েক ঘন্টা পর সুরভীর জামিনের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়।

এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
 
এদিকে রিমান্ডে নেওয়ায় সামাজিক মাধ্যমে সুরভীর বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বলছেন, সুরভীকে আজ ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অথচ জন্ম সনদ অনুযায়ী তার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। শুনানিতে পুলিশ তার বয়স ২১ বছর দেখিয়ে রিমান্ড আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতেই রিমান্ড মঞ্জুর করা হয়।

শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা বেআইনি, শিশুকে সাধারণ কারাগারে রাখারও বিধান নেই। শিশুকে রাখার কথা শিশু উন্নয়ন কেন্দ্রে, তা-ও নির্দিষ্ট প্রক্রিয়ায়।

পরে আরেকটি পোস্টে তিনি একটি জন্মসনদ পোস্ট করেছেন। গাজীপুর সিটি করপোরেশন থেকে ইস্যু করা ওই জন্ম সনদে সুরভীর বয়স ১৭ বছর এক মাস উল্লেখ করা ও ২০০৮ সালে জন্ম লেখা রয়েছে।

শুধু আম্মার নন, আরো অনেকেই সুরভীর এই জন্ম সনদটি সামাজিক মাধ্যমে শেয়ার করে সুরভীর বয়স ১৮-এর কম বলে দাবি করছেন।  

এদিকে সুরভীর ফেসবুক প্রোফাইলে তার জন্ম সাল লেখা ১৯৯৬ সালে। এই ফেসবুক প্রোফাইলটি খোলা হয়েছে ২০১৬ সালে। তাহলে কি সুরভী মাত্র ৮ বছর বয়সে ফেসবুক খুলেছেন? এমন প্রশ্নও তুলছেন নেটিজেনরা।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তাসনিম আফরোজ ইমি।

সর্বশেষ ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি প্রার্থীও ছিলেন। ইমি সুরভীকে নিয়ে বলছেন, তাহরিমা জান্নাত সুরভী আমার ফ্রেন্ডলিস্টে আছে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে। তার কাজকর্ম দেখে কোনোভাবেই তাকে ম্যাচিউর মনে হয়নি, কিন্তু অনেক বেশি আবেগী মনে হয়েছে।

সামাজিক মাধ্যমে সুরভীর বয়স নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা কথা। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জুলাইযোদ্ধা সুরভী   আসল বয়স  
মতামত লিখুন:
Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close