শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
সোশ্যাল মিডিয়া
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে যুবদল নেতার ফেসবুক পোস্ট
সখীপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম
সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। ছবি: প্রতিনিধি

সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। ছবি: প্রতিনিধি

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তার এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। 

তবে পোস্টে তার ক্ষোভের কারণ কিংবা কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা বিস্তারিত উল্লেখ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল বারী রুবেল চৌধুরী বলেন, ‘রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত।’

এ দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, ‘তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী   পদত্যাগ   যুবদল   নেতা   ফেসবুক   পোস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close