রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জকসু নির্বাচনে পরিবহন সম্পাদক পদে এগিয়ে মাহিদ হোসেন
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
মাহিদ হোসেন

মাহিদ হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন মো. মাহিদ হোসেন। তিনি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যালেন থেকে নির্বাচন করছেন। 

পরিসংখ্যান অনুযায়ী, অনলাইন ও ক্যাম্পাসভিত্তিক জরিপে তিনি পেয়েছেন ৫৮ শতাংশ ভোট, যা সংখ্যায় ২৭২ ভোট। 

শুধু পরিসংখ্যান নয়, ক্যাম্পাসে দেখা গেছে, শিক্ষার্থীদের মাঝে মাহিদ হোসেনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। সততা, সদিচ্ছা ও নরম স্বভাবের মানুষ হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে ওঠেছেন। তার অমায়িক ব্যবহার এবং বিগত সময়ে ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ত্যাগী মানসিকতা তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ইতিবাচক মত দিয়েছেন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ওসমান বলেন, “মাহিদ ভাইকে আলাদা করে চিনিয়ে দিতে হয় না। তিনি সুযোগ পেলেও কখনো অনিয়ম বা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেননি। পরিবহন সম্পাদক হিসেবে এমন সৎ নেতৃত্বই আমরা চাই।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী  পিয়া মন্তব্য করেন, “ক্যাম্পাসে মাহিদ ভাইয়ের আচরণ খুবই বিনয়ী ও মানবিক। তিনি বাস্তব সমস্যা বোঝেন এবং সমাধানে আন্তরিক। এ জন্যই শিক্ষার্থীদের বড় একটি অংশ তার পক্ষে।”

সব মিলিয়ে, পরিসংখ্যান, ক্যাম্পাস বাস্তবতা ও শিক্ষার্থীদের মতামত- তিন ক্ষেত্রেই মো. মাহিদ হোসেন পরিবহন সম্পাদক পদে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নির্বাচন যত এগিয়ে আসছে, তার অবস্থান ততই শক্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  জকসু নির্বাচন   পরিবহন সম্পাদক   মাহিদ হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close