শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
কুবি শিবিরের নতুন সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

সোমবার (৫ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ুম অডিটোরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মো. সাইফুল ইসলামকে মনোনীত করেন। 

এ বিষয়ে মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, ‘ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্যারিয়ার মুখী নানা কর্মসূচি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাল্লাহ।’

পূর্ণাঙ্গ কমিটি কবে গঠন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘দ্রুত পরামর্শ সভা ও পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট গঠন হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুবি শিবির   সভাপতি আবির   সেক্রেটারি সাইফুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close