শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মাদুরো ও তার স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৬ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ২:০১ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে নিকোলাস মাদুরো বলেছেন, “আমি নির্দোষ ও একজন সৎ মানুষ। এখনও আমার দেশের প্রেসিডেন্ট।”

এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার মক্কেল (মাদুরো) জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না; তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।

এর আগে, নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় ৮টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরা’র বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আদালত   মাদুরো  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close