সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আন্তর্জাতিক
মধ্যরাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ৬:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে তার বাসভবনে এই হামলা হয়।

সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় পৌঁছায়। রাত দেড়টার কিছু পর ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের একাধিক জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার ওই বাসভবনে ছিলেন না। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, হামলাটি ভ্যান্স বা তার পরিবারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার আগেই ভাইস প্রেসিডেন্টের পরিবার শহর ছেড়ে চলে গিয়েছিল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মধ্যরাত   মার্কিন ভাইস প্রেসিডেন্ট   বাসভবনে হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close