শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
নিউইয়র্কের কুখ্যাত কারাগারে বন্দি ছিলেন মাদুরো দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ এএম

আদালতে নেওয়ার পূর্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কুখ্যাত কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। 

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’ (এমডিসি) নামের এই জেলখানাটিকে মার্কিন আইনজীবীরাই ‘পৃথিবীর বুকে নরক’ বলে আখ্যায়িত করেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কারাগারটি নিয়ে আমেরিকার বিচার বিভাগেই নানা বিতর্ক আছে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় সেখানে সারাক্ষণ মারামারি ও বিশৃঙ্খলা লেগেই থাকে। ২০১৯ সালে নিউইয়র্কের তৎকালীন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এই কারাগারের পরিবেশকে ‘অগ্রহণযোগ্য এবং অমানবিক’ বলে বর্ণনা করেছিলেন। কারাগারটির অবস্থা এতটাই খারাপ যে, অনেক সময় বিচারকরা আসামিদের এই জেলে পাঠাতেও ভয় পান।

তবে নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য এমডিসি-কেই বেছে নেয়।

এর আগে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকেও এখানে রাখা হয়েছিল।

মাদুরো দম্পতি ছাড়াও এই কারাগারে বর্তমান ও অতীতে অনেক হাই-প্রোফাইল বন্দি ছিলেন। তাদের মধ্যে রয়েছেন কুখ্যাত জেফরি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং জনপ্রিয় মার্কিন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   কুখ্যাত কারাগার   মাদুরো  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close