রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
শুভ বৈরাগীর মৃত্যুর বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর মৃত্যুর সুষ্ঠ বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও গোপালগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎসব মণ্ডল বলেন, “শুভ বৈরাগী তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা ও অভিযুক্তদের নাম উল্লেখ করে গেছেন। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।”

এছাড়াও বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজিব অভিযোগ করেন, “শুভ বৈরাগীকে সামাজিকভাবে অপদস্থ করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করা হয়, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।"

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিন আক্তার বলেন, “শুভ বৈরাগী আমাদের সন্তানতুল্য। সে ছিল পরিশ্রমী কিন্তু অসচ্ছল পরিবারের একজন শিক্ষার্থী। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত চাই।”

সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন,“এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। শুভ বৈরাগী একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত নিশ্চিত করা হবে বলে আশা করছি।”

মানববন্ধন থেকে দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিচার দাবি   বরিশাল বিশ্ববিদ্যালয়   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close