রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
অব্যবস্থাপনায় দর্শনার্থী কম ঢাকা বাণিজ্য মেলায়
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। পাশাপাশি প্রধান ফটকে প্রবেশ ব্যবস্থা, গাড়ি পার্কিং ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দুর্ব্যবহার নিয়েও অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মেলার চতুর্থ দিন মেলা ঘুরে দেখা যায়, মেলায় থাকা ভারতীয় স্টলে দর্শনার্থী কম। যদিও ভিয়েতনাম, থাইল্যান্ড, ইরান, মালয়েশিয়া,পাকিস্তান, শ্রীলঙ্কার স্টলগুলোতে দেখা গেছে কিছু দর্শনার্থী।  ভারতীয় স্টলগুলো প্রায় ফাঁকা। প্রতিদিনের মতো পণ্যের মূল্য ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তারা কিনছেন গৃহস্থালি পণ্য।  

প্রধান প্রবেশ ফটকের কাছেই রয়েছে দিল্লি অ্যালুমিনিয়াম প্রিমিয়াম স্টল। ভেতরে ঢোকতেই চোখে পড়ে ক্রেতা আর বিক্রয়কর্মীদের ব্যস্ততা। তবে ওই স্টলে প্রায় ২০ মিনিটও কোণ পণ্য বিক্রি হতে দেখা যায়নি। 

মেলায় ঘুরতে আসা হাটাবো এলাকার বাসিন্দা সৈকত বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের চলমান বৈরী সম্পর্কের প্রভাবে তাদের পণ্যে অনীহা আছে। কিন্তু পণ্য ভালো। কারণ আমরা দুই দেশের সুসম্পর্ক চাই। তবে, কেনাকাটা আগের তুলনায় কমেছে।’

একই স্টল দেখতে আসা নলপাথরের বাসিন্দা ইমরান ভুঁইয়া বলেন, ‘মনে হচ্ছে ঢাকার জিঞ্জিরায় তৈরি সব পণ্য দিয়ে সাজানো স্টলগুলো। আবার ভারতের বলে দাম বেশি চাচ্ছে। এ নিয়ে সন্দেহ রয়েছে। মেলার প্রবেশ ফটক থেকে প্রায় আধ কিলোমিটার দূরে পার্কিং ব্যবস্থা থাকা আর ফটকে থাকা কর্মচারীদের দর্ব্যবহারের কারণে দর্শনার্থীরা ভুগছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দীপন গ্রুপের ম্যানেজার হৃদয় মন্তব্য করতে রাজি হননি। 

মেলার মূল প্যাভিলিয়নে জুতা, কসমেটিক্স, কাপড়, চাদর ও হস্তশিল্পসহ বেশ কয়েকটি স্টল ঘুরে দেখা যায় একই চিত্র। কোথাও দুয়েকজন দাঁড়িয়ে দেখলেও পণ্য কিকেত দেখা যায়নি। কয়েকজন বিক্রয়কর্মী হিন্দিতে ডেকে ডেকে  তাদের স্টলে নজর কাড়তে চেষ্টা করছে। 

আসাম থেকে আসা ভারতীয় আকাশ মনি বলেন, ‘এ দেশের নাগরিকদের সাথে আমাদের সৌহার্দ্যতা রয়েছে। দুই-চারজন উগ্রবাদি উভয় দেশের নাগরিকের জন্যে কোন প্রভাব পড়বে না। তবে মেলায় কেনাকাটা শুরু হয়নি। আশা করি আরও জমবে। বিক্রিও বাড়বে। তবে অপপ্রচারের কারণে সাধারণ নাগরিকদের মাঝে ভুল বুঝাবুঝি রয়েছে।’

সার্বিকভাবে, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শৈত্যপ্রবাহ ও বৈরী আবহাওয়ার প্রভাবের পাশাপাশি প্রবেশ ব্যবস্থাপনা, পার্কিং সংকট ও কর্মীদের দুর্ব্যবহার দর্শনার্থীর উপস্থিতি ও কেনাকাটায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে ভারতীয় স্টলগুলোতে ক্রেতার আগ্রহ কম থাকলেও অন্যান্য দেশের স্টলগুলোতে সীমিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পণ্যের দাম ও মান নিয়ে প্রশ্ন, পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে তৈরি ভুল বোঝাবুঝিও ক্রয়-বিক্রয়ে প্রভাব ফেলছে। এসব সমস্যার দ্রুত সমাধান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মেলার প্রাণচাঞ্চল্য ও বাণিজ্যিক সফলতা বাড়বে বলে আশা করা যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অব্যবস্থাপনা   দর্শনার্থী   ঢাকা বাণিজ্য মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close