বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
অর্থনীতি
এডিপি বাস্তবায়ন ইতিহাসে সর্বনিম্ন ৬৭.৫২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭ দশমিক ৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। এর আওতায় মোট ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার ব্যয় বাস্তবায়ন হয়। যা শতাংশ হিসাবে ৬৭ দশমিক ৫২ শতাংশ। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ১৮৯ কোটি ৮৩ লাখ টাকা বা ৬৮ দশমিক ১৮ শতাংশ। ফলে টানা দুই অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৭০ শতাংশের নিচে অবস্থান করছে।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের আগে কখনোই এডিপি বাস্তবায়নের হার এত নিচে নামেনি। আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এডিপি বাস্তবায়নের তথ্য সংরক্ষিত রয়েছে। 

এসব তথ্যানুযায়ী, এর আগে সর্বনিম্ন বাস্তবায়ন ৬৮.১৮ শতাংশ হয়েছিল ২০২৪-২৫ অর্থবছরে। তার আগে কোনো অর্থবছরেই এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের নিচে নামেনি। অধিকাংশ অর্থবছরেই এ হার ছিল ৯০ শতাংশ বা তারও বেশি। সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে। ওই বছর বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ০২ শতাংশ, ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থবছরে ৯৩ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৯২ দশমিক ৭২ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং ২০০৪-০৫ ও ২০১০-১১ অর্থবছরে ৯২ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

অন্যদিকে, ২০০৫-০৬, ২০০৯-১০, ২০১২-১৩ ও ২০১৪-১৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯১ শতাংশ। ২০০৬-০৭ অর্থবছরে ৮৩ শতাংশ, ২০০৭-০৮ অর্থবছরে ৮২ শতাংশ, ২০০৮-০৯ অর্থবছরে ৮৬ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ৮৯ দশমিক ৮৯ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ৮২ দশমিক ১১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৯২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলন ও ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনজনিত অস্থিরতা, প্রকল্প পরিচালকদের অনীহা বা সরে দাঁড়ানো এবং চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমে উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। ফলে এডিপি বাস্তবায়ন ব্যাপকভাবে কমেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এডিপি বাস্তবায়ন   আইএমইডি   বার্ষিক উন্নয়ন কর্মসূচি   ২০২৫-২৬ অর্থবছর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close