শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
সাড়ে তিন ঘণ্টা পর আবার শুরু জকসু নির্বাচনের ভোট গণনা
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা বন্ধ থাকার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফের শুরু হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নৃবিজ্ঞান বিভাগের কেন্দ্রে হাতে ভোট গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী জানিয়েছেন, হাতে গণনার পর ২ কোম্পানির দুইটি ওএমআর মেশিন দিয়ে আবারও ওই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলাফলের সাথে যে মেশিনের ফল হুবুহু মিলবে, সেই মেশিন দিয়ে অন্য কেন্দ্রের ভোট গণনা চলবে।

তিনি বলেন, ‘প্রথম থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ভোটের গণনায় হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা এবং এটা নিশ্চিত করার জন্য আমরা দুইটি কোম্পানির দুইটি মেশিন এখানে নিয়ে এসেছি।’
 
‘টেকনিক্যাল কারণে ভোট গণনা আমরা এখন বন্ধ করেছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যারা ভিপি ক্যান্ডিডেট রয়েছেন এবং জিএস ক্যান্ডিডেট রয়েছেন, উভয় প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস ক্যান্ডিডেট, আপনাদের সঙ্গে আমরা বসব।’
 
একপর্যায়ে প্রার্থীসহ অংশীজনের সাথে আলোচনা করে ভোট গণনা নিয়ে নতুন সিদ্ধান্ত আসে।
 
মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
 
সন্ধ্যা ছয়টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়।
  
নির্বাচন কমিশন সূত্র বলছে, এবারের নির্বাচনে হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। 

ভোট গণনার ক্ষেত্রে ছয়টি ওএমআর মেশিন ব্যবহারের তথ্য জানিয়েছে কমিশন।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জকসু নির্বাচন   ভোট গণনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close