শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
২৭৮ ভোট গণনা সম্পন্ন হয়নি আড়াই ঘণ্টায়ও
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেকনিক্যাল কারণে স্থগিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা । এরপর ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হলেও আড়াই ঘণ্টায়ও নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সাড়ে ৩ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও এখনো একটি বিভাগের ভোটই হাতে গুনে শেষ করা সম্ভব হয়নি।

এর পূর্বে, রাত একটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুইটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।’

সে সিদ্ধান্ত অনুযায়ী, আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করছি। দুইটি মেশিনের মধ্যে যেটির ফল ম্যানুয়াল গণনার সাথে মিলবে, সে মেশিনের মাধ্যমেই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।’

এর পূর্বে, রাত নয়টা ২০ মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোট গণনা   সম্পন্ন   জকসু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close