শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “আগামী অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে। অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার যে ঝামেলা, তা এড়াতে পরিপত্র জারি করা হয়েছে। সার্কেল এন্ট্রি দেয়নি। পেপার রিটার্ন যারা দিয়েছে, তাদেরটা অনলাইনে এন্ট্রি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে। এনবিআরের সব কাজ সম্পূর্ণ স্বচ্ছ করতে চাই। প্রসেসকে সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো।”

আবদুর রহমান বলেন, “অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার প্রয়োজন হলে করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভ্যাট রিটার্ন দাখিল   এনবিআর   চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close