রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জকসুর ১৮ কেন্দ্রের ফল, ভিপিতে ছাত্রদল-শিবিরের ব্যবধান ১০ ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৮ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২২৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২২৮১ ভোট। উভয় প্রার্থীর মধ্যে ১০ ভোট ব্যববধান রয়েছে।

এছাড়া শীর্ষ অপর দুই পদ জিএস ও এজিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। আর ভিপি পদে ছাত্রদল -ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৩ টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ২৫৬৩ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা ১০৬৬ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ২২৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ১৮০৩ ভোট পেয়েছেন।

সর্বশেষ সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান বিভাগের ফল ঘোষণা করা হয়। এই চারটি কেন্দ্রেই শিবির প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থী এগিয়ে আছেন।

এদিকে শীর্ষ দুই পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ২১ কেন্দ্রের ফল ঘোষণা বাকী।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জকসু   ভিপি   ছাত্রদল   শিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close