রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জকসু নির্বাচন
২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে এখন পর্যন্ত ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট।

এছাড়াও জিএস পদে শিবিরের আব্দুল আলীম ২ হাজার ৩৫১ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট। অর্থাৎ, ১ হাজার ৩১৬ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এরমধ্যে ২০ নম্বর কেন্দ্রে (সংগীত বিভাগ) ভিপি পদে সবচেয়ে কম ভোট পেয়েছেন শিবিরের প্রার্থী রিয়াজুল। এই কেন্দ্রে ছাত্রদলের রাকিব পেয়েছেন ১২৫ ভোট। আর রিয়াজুল পেয়েছেন মাত্র ৪ ভোট। অন্যদিকে একই কেন্দ্রে জিএস পদে ছাত্রদলের খাদিজা ৪৮ ভোট পেলেও শিবিরের আলীম পেয়েছেন মাত্র ৫ ভোট।

এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জকসু   নির্বাচন   ছাত্রদল   ভিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close