মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
প্রিয় ক্যাম্পাস
জকসুতে ২১ পদের ১৬টিতে জয় পেল শিবির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ এএম আপডেট: ০৮.০১.২০২৬ ৬:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমবার আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ প্রাধান্য দেখিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ভিপি, জিএস ও এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ পাঁচটি পদে জয়ী হয়েছে। এ ছাড়া সদস্য পদে একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

তবে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণার সময় সদস্য পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইমরান হোসেন ইমনকে ভুলবশত বিজয়ী ঘোষণা করেন। মেহেদী হাসান তৃতীয় সর্বোচ্চ ভোট পান। পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।

কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে শিবিরসমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলসমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। 

এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। অপরদিকে, ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। 

এজিএস পদে শিবিরসমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট। 

শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোসা. সুখীমন খাতুন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদক নূর মোহাম্মদ, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া ও ক্রিয়া সম্পাদক জরসিজ আনোয়ার নাঈম।

ছাত্রদলের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াস আল রাকিব, পরিবহন সম্পাদক পদে পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ জয়ী হয়েছেন।

শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ফাতেমা আক্তার, আকিব হাসান, মেহেদী হাসান, শান্তা আক্তার, মো. আব্দুল্লাহ আল ফারুক জয় পান।

ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদে জয়ী হয়েছেন মো. সাদমান আমিন ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান জয়ী হয়েছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলে যান্ত্রিক জটিলতা দেখা দেয়। ফলে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা বন্ধ রেখে মধ্যরাত ১২টার পর ভোট গণনার কাজ শুরু হয়। উপাচার্য, ছাত্র সংগঠনসমূহ ও নির্বাচন কমিশনারদের যৌথ সভায় প্রথমে ম্যানুয়ালি এবং পরবর্তী মেশিনে সব ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। 

রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একটি কেন্দ্রের ভোট গণনা করা হয়। ফলাফল প্রকাশ করা শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে। প্রথমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগের ফল ঘোষণা করা হয়। সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। 

শিবিরসমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রদের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা এগিয়ে আছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”

জয়লাভ নিয়ে জকসু নির্বাচনে জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, “জকসু স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মন ভেঙে গিয়েছিল। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে।”

তিনি বলেন, এটা কারও পরাজয় না। এটা জবিয়ানদের বিজয়। আমরা সবাইকে নিয়েই কাজ করে যাবো। ক্যাম্পাসের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা জরুরি। আমি তেমনটাই করবো।

এজিএস পদে জয়লাভ করে মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।” 

ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় গণনা বন্ধ রাখতে হয়েছিল। তবে বর্তমানে ম্যানুয়াল ও মেশিন-দুই পদ্ধতিতে ফল যাচাই করে ঘোষণা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে কিছুটা সময় লাগলেও নির্বাচন কমিশন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা যারা বিজয়ী হয়েছেন ও যারা অংশগ্রহণ করেছেন তাদের অভিবাদন জানাই। আর যারা অংশ নিয়েছেন তাদের সকলকে নিয়ে নির্বাচিতরা কাজ করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় অঙ্গনে একটি অন্যতম মাইলফলক স্থাপন করলো। অনেক ত্যাগ তিতীক্ষার পর সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠভাবে জকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতদের অভিনন্দন জানাই। এই নির্বাচন সম্পন্ন করতে যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা, সর্বোপরি শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জকসু   শিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close