রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ভাড়া কমিয়ে গবিতে চালু হচ্ছে শিক্ষার্থীদের বাস সার্ভিস
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিটি বাসে কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত রুটে বাস চলাচল শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত পরিবহন শাখা থেকে নির্ধারিত তথ্য-ছক সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিবহন শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ সময় বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য পরিমার্জিত ভাড়ার বিস্তারিত তুলে ধরা হয়। ক্যাম্পাস থেকে বাথুলি, নয়াডিঙ্গি ও মানিকগঞ্জ পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। প্রথমবার তিন মাসের অগ্রিমসহ মোট ৩ হাজার ৯৬০ টাকা জমা দিতে হবে। কালামপুর পর্যন্ত যাতায়াতে মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং ইসলামপুর ও ঢুলিভিটা পর্যন্ত মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪০ টাকা।

এদিকে চন্দ্রা রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুই স্তরের ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাস থেকে বাড়ইপাড়া ও চন্দ্রা পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং বাইপাইল, শ্রীপুর, জিরানী ও কবিরপুর পর্যন্ত মাসিক ভাড়া ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় রুটেই প্রথমবার শিক্ষার্থীদের তিন মাসের অগ্রিম ভাড়া জমা দেওয়ার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রেশনবিহীন শিক্ষার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে ইউসিবি ব্যাংক গণ বিশ্ববিদ্যালয় শাখায় টাকা জমা দিয়ে পরিবহন শাখা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ন্যূনতম ১০টি টিকিট সংগ্রহ বাধ্যতামূলক। টিকিট মূল্যে ক্যাম্পাস থেকে মানিকগঞ্জ রুটে যাওয়া অথবা আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা এবং চন্দ্রা রুটে ২৫ টাকা।

এসময় বাস চলাচলের সময়সূচিও জানানো হয়। মানিকগঞ্জ ও চন্দ্রা থেকে বাস সকাল ৮ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল ৪ টায় ক্যাম্পাস থেকে যাত্রা করবে। তবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে ছুটির পর বাস ছাড়ার সময় পরিবর্তনের সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে যারা পূর্ববর্তী নির্ধারিত হারে ভাড়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের জমাকৃত অর্থ বর্তমান পরিমার্জিত ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় এনে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত রেজিস্ট্রেশন পাওয়া গেলে নিয়মিতভাবে বাস সার্ভিস চালু রাখা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close