শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের ইস্ফাহানে সরকারি টিভি চ্যানেল আইআরআইবির সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এরমধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট ভবনের সঙ্গে আরও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। এ ভিডিওর সত্যতা যাচাই করছে তারা।

বিবিসি বলেছে, যে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে সেই স্থানের গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা দেখেছে সেখানে ইয়ং জার্নালিস্ট ক্লাবের অফিস রয়েছে। যা সরকারি টিভি আইআরআইবির একটি সহযোগী প্রতিষ্ঠান।

কী কারণে সেখানে আগুন লেগেছে এটি এখনো স্পষ্ট এবং কেউ হতাহত হয়েছে কি না সেটিও নিশ্চিত নয়।

সূত্র: বিবিসি

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close